1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ২৫ মে ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

ইটনার বিশিষ্ট সাংবাদিক শাহেদ আলী আর নেই, দাফন সম্পন্ন

ইটনা (কিশোরগঞ্জ)প্রতিনিধি।।
  • প্রকাশিত: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ২১১ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জ জেলার হাওর বেষ্টিত ইটনা উপজেলার প্রবীণ সাংবাদিক শাহেদ আলী আর নেই।

বুধবার, ৫ নভেম্বর সকাল ৮ টায় তিনি তাঁর নিজ বাড়িতে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তাহার বয়স হয়েছিল ৭৮ বছর।

বুধবার বাদ আসর ইটনা মিনি স্টেডিয়ামে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে জানায় ইটনার সকল স্তরের মানুষজন উপস্থিত ছিলেন। পরে ইটনা কেন্দ্রীয় জামে মসজিদ গোরস্তানে তাঁকে সমাহিত করা হয়।  

তিনি ২ ছেলে, ৩ মেয়ে, স্ত্রীসহ আত্মীয়-স্বজন ও ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ইটনা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। কর্মজীবনে দেশে বিভিন্ন জাতীয় পত্র-পত্রিকায় ইটনা উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। মৃত্যুর আগ পর্যন্ত ইটনা উপজেলার ঢাকা থেকে প্রকাশিত দৈনিক আমার সংবাদ, ময়মনসিংহের দৈনিক জাহান, কিশোরগঞ্জের দৈনিক শতাব্দির কন্ঠ পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

মরহুম মো. শাহেদ আলী ছিলেন কিশোরগঞ্জ জেলা সংবাদিক ইউনিয়ন, ইটনা উপজেলা শাখার সভাপতি। তাঁর মৃত্যুতে জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আহমাদ ফরিদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন ও সাংগঠনিক সম্পাদক রায়হান জামান এক শোক বিবৃতিতে গভীর শোক প্রকাশ ও মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি তাঁর শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সাংবাদিক ইউনিয়নে নেতৃবর্গ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং