1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন

কিশোরগঞ্জ -২ কটিয়াদী-পাকুন্দিয়া আসনে সম্ভাব্য প্রার্থী অ্যাডভোকেট জালাল উদ্দিনের মনোনয়নে উচ্ছসিত এলাকাবাসী

এম এ হান্নান পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ৩৩২ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) সংসদীয় আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে বিশিষ্ট আইনজীবী ও রাজনীতিবিদ অ্যাডভোকেট মো. জালাল উদ্দিনের নাম ঘোষণা করা হয়েছে।

সোমবার, ৩ নভেম্বর সন্ধ্যার পরে ঢাকায় বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিশোরগঞ্জ-২ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে অ্যাডভোকেট মো. জালাল উদ্দিনের নাম ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির শীর্ষস্থানীয় নেতারা।

অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন বর্তমানে পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এবং কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি)। দীর্ঘদিন ধরে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থেকে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

১৯৯৪ সালের ৩০ এপ্রিল কিশোরগঞ্জ আইনজীবী সমিতিতে যোগদানের মাধ্যমে তিনি তার পেশাগত জীবনের পথচলা শুরু করেন। আইনজীবী হিসেবে যেমন সুনাম অর্জন করেছেন, তেমনি রাজনীতিতেও সক্রিয় ভূমিকা রেখে আসছেন তিনি।

বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে তার নাম ঘোষণার পর থেকেই কিশোরগঞ্জের কটিয়াদী ও পাকুন্দিয়া জুড়ে বিএনপি নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ও আনন্দের জোয়ার বয়ে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন ও শুভেচ্ছা বার্তায় ভাসছে তার রাজনৈতিক অঙ্গন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং