1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

কুলিয়ারচরে ১৮ কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের কুলিয়ারচরে অভিযান চালিয়ে ১৮ কেজি গাঁজাসহ ২ ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল।

গ্রেফতার দুইজন হলেন, মো. লিটন মিয়া (৫৪) ও মো. মিলন মিয়া (৩৭) তারা দুজনই কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার বাসিন্দা।

মঙ্গলবার, ৭ অক্টোবর রাত পৌনে ৯টার কিছু আগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের  কুলিয়ারচর উপজেলার নোয়াগাঁও গ্রামের মৌলভী বাড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেলফোরকে বিষয়টি জানান, র‌্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক।

গ্রেফতার আসামিদের বিরুদ্ধে কুলিয়ারচর থানায় মাদক আইনে মামলা হয়েছে।   

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং