1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

বিল খনন প্রকল্পে সাংবাদিকের চাঁদা দাবি:  ইউএনও’র কাছে লিখিত অভিযোগ

স্টাফ রিপোর্টার, নান্দাইল, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের নান্দাইলে দুল্লি বিল পুনঃখনন প্রকল্পে এক সাংবাদিকের বিরুদ্ধে ৫০ হাজার টাকা চাঁদা দাবি ও মিথ্যা সংবাদ প্রকাশের হুমকির অভিযোগ উঠেছে। এই ঘটনায় প্রতিকার চেয়ে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী প্রকল্পের নেতৃবৃন্দ। অভিযুক্ত এনামুল হক বাবুল ‘দৈনিক আমাদের সময়’ পত্রিকার নান্দাইল উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্বরত।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার রাজগাতী ইউনিয়নের ‘দুল্লি বিল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড’-এর অধীনে দুল্লি বিল পুনঃখননের ৬টি প্রকল্পের কাজ চলছে। সমিতির সভাপতি মো. আক্কাছ উদ্দিন ও সম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুন অভিযোগ করেন যে, গত ২৬ মার্চ অভিযুক্ত এনামুল হক বাবুল প্রকল্পের সভাপতি ও সম্পাদকসহ সংশ্লিষ্টদের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। অভিযোগে আরও বলা হয়, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ওই সাংবাদিক প্রকল্পের বিরুদ্ধে বিভিন্ন পত্রিকায় মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করে প্রকল্পের বিল আটকে দেয়া এবং কাজ বন্ধ করে দেয়ার হুমকি প্রদান করেন। শুধু তাই নয়, সাংবাদিক পরিচয় দিয়ে তিনি বিভিন্ন সময় অনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা করেন বলেও স্থানীয়দের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগী প্রকল্পের সভাপতি আক্কাছ উদ্দিন ও সেক্রেটারী আব্দুল্লাহ আল মামুন জানান, উন্নয়নমূলক কাজে এই ধরণের বাধা ও হুমকির ফলে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ বিষয়ে সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
অন্যদিকে, অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সাংবাদিক এনামুল হক বাবুল তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে এটিকে ভিত্তিহীন বলে দাবি করেছেন।
এলাকাবাসীর দাবি, উন্নয়ন প্রকল্পের কাজ বাধাগ্রস্ত করতে কোনো অসাধু মহলের অপতৎপরতা থাকলে তা দ্রুত বন্ধ করা প্রয়োজন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং