1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

ইটনায় ধান কাটার মৌসুমে ন্যায্য মূল্য না পাওয়ায় হতাশ কৃষক

ইটনা (কিশোরগঞ্জ)প্রতিনিধি।।
  • প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১৬৩ বার পড়া হয়েছে
ইটনা: নিজ নিজ খলায় ধান মাড়াইয়ে ব্যস্ত হাওরের কৃষক

 

হাওর অঞ্চলের ইটনায় বোর ধান কাটা পুরোদমে শুরু হয়েছে। এ বছর বোর মৌসুমে ইটনা উপজেলায় ২৭ হাজার ৪শ’ ১০হেক্টর জমিতে বোর আবাদ করা হয়। মাথার ঘাম পায়ে ফেলে কৃষক বোর আবাদ করলেও বোর কাটা মৌসুমে ধানের ন্যায্য মূল্য না থাকায় হতাশা ব্যক্ত করেছেন ভুক্তভোগী কৃষকগণ।

বর্তমানে স্থানীয় বাজারে প্রতি মন ধান বিক্রয় করতে হচ্ছে ৭শ’৩০টাকা থেকে ৮শ’ টাকায়। ইটনা মধ্যগ্রামের কৃষক মোহাম্মদ আলী বলেন, প্রতি মন ধান ৭শ’ ৩০ টাকা থেকে ৭শ’ ৫০ টাকায় বিক্রয় করতে হচ্ছে। কৃষক রুহুল আমিন বলেন, সব কিছুর দাম বাড়লেও কৃষকের ধানের দাম স্থানীয় বাজারে ৭শ’ টাকা থেকে ৮শ’ টাকায় বিক্রয় করতে হচ্ছে। কৃষক গোলাম রহমান বলেন, ধান কাটায় মৌসুমে ধানের দাম না পেলে আমরা কৃষকগণ ক্ষতির মুখে পড়বো।

ইটনা উপজেলা কৃষি অফিসার বিজয় কুমার হালদার বলেন, ইতিমধ্যে ১৪% জমির বোর ধান কর্তন করা হয়েছে। প্রতিদিন হাওরে প্রবল বৃষ্টি আর নদীর পানি বাড়ার কারণে নিচু এলাকার বোর ধানের জমির পানি নিষ্কাশন না হওয়ায় কৃষি শ্রমিকের মূল্য বাড়ছে। এর ফলে কৃষকের ধান উৎপাদন খরচ বেড়েই চলেছে। সরকার খুব দ্রুত ধানের মূল্য নির্ধারণ সহ ধান সংগ্রহ অভিযান শুরু করলে স্থানীয় বাজারে এর প্রভাব পড়বে। এতে করে কৃষক কিছুটা হলেও ধানের মূল্য নিয়ে স্বস্তি পাবে।

তাই খুব দ্রুত সময়ের মধ্যে সরকার ধানের মূল্য নির্ধারণ ও সংগ্রহের দাবি জানাচ্ছে এলাকার ভুক্তভোগী কৃষকগণ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং