1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

তাড়াইলে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত

হুমায়ুন রশিদ জুয়েল, স্টাফ রিপোর্টার, তাড়াইল, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের তাড়াইলে হাম- রুবেলা টিকাদান ক্যাম্পেইন  উপলক্ষে উপজেলা কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার, ১৯ এপ্রিল বেলা ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, তাড়াইল, কিশোরগঞ্জ আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে  পরিবার পরিকল্পনা কর্মকর্তা  ডা: অতিশ দাস রাজিবের সভাপতিত্বে হাম- রুবেলা টিকাদান ক্যাম্পেইন  ২০২৬ উপজেলা কো- অর্ডিনেশন সভাটি অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার তানজিলা আখতার বলেন – হাম- রুবেলা টিকা শিশুদের একটি গুরুত্বপূর্ণ টিকা। ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশুদেরকে এ টিকা প্রদান  বাধ্যতামূলক।

তিনি আরও বলেন -এই টিকা নেয়া থেকে কোনো শিশু যেন বাদ না পড়ে- এ ব্যাপারে সকলকে সতর্কতা অবলম্বন করতে হবে। পাশাপাশি তিনি ইলেকট্রনিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়ায় সম্প্রচারের জন্য গণমাধ্যম কর্মীদের প্রতি  আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  তাড়াইল থানার অফিসার ইনচার্জ  শেখ আবু সালেহ মাসুদ করিম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আলামিন মিয়া, তাড়াইল উপজেলা কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন রশিদ জুয়েলসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

হাসপাতাল সূত্রে জানা যায়  ২০ হাজার ৮০৩ জন শিশুর জন্য হাম – রুবেলা টিকা  রেজিস্ট্রেশন করা হয়েছে। সারা দেশের ন্যায়  তাড়াইল উপজেলায় ২০ এপ্রিল থেকে আগামী ১০ মে পর্যন্ত এ  টিকাদান কর্মসূচি অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং