1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে ৩ লাখ ৯৫ হাজার শিশু পাবে হাম-রুবেলা টিকা

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ২৭৭ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জ ১৩ টি উপজেলায় ৩ লাখ ৯৫ হাজার ৭০৫ জন শিশু পাবে হাম-রুবেলার টিকা। ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুকে এ টিকা দেওয়া হবে।

রবিবার, ১৯ এপ্রিল বিকাল ৩ টায় জেলা সিভিল সার্জন অফিস কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডা: অভিজিৎ শর্মা জানান, সারা দেশে হামের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় আগামী ২০ এপ্রিল থেকে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশুকে হাম ও রুবেলা রোগ থেকে সুরক্ষিত রাখতে সরকার জাতীয় পর্যায়ে ব্যাপক টিকাদান কার্যক্রম গ্রহণ করেছে।

কিশোরগঞ্জ জেলায় মোট ২ হাজার ৭৬০টি টিকাদান কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকা প্রদান করা হবে। 

তিনি আরো বলেন, এই ক্যাম্পেইন সফল করতে সকলের সহযোগিতা প্রয়োজন। সচেতনতা বৃদ্ধির মাধ্যমে অপপ্রচার রোধ করে আমরা একটি হাম-রুবেলা মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চাই।

তিনি সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। এ সময় সিভিল সার্জন অফিসের কর্মকর্তাসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং