1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন

ক্যান্সারে আক্রান্ত জয়েল বাঁচতে চান, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে প্রয়োজন ৪ লাখ টাকা

স্টাফ রিপোর্টার, হোসেনপুর, কিশোরগঞ্জ।। 
  • প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

 

একটি হাসি,যে হাসিতে ছিল স্বপ্নের আলো। ‎এক জোড়া চোখ,যেখানে ছিল ভবিষ্যতের হাজারো গল্প।আর আজ-সেই মানুষটি লড়ছে বেঁচে থাকার জন্য, প্রতিটি নিঃশ্বাসের সাথে।

‎কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের ছোট্ট গ্রাম চৌদার মীরপাড়া। সেখানেই বাস মো. জুয়েলের।একজন সাধারণ তরুণ,কিন্তু তার স্বপ্নগুলো ছিল অসাধারণ।পরিবারকে ভালো রাখা, নিজের পায়ে দাঁড়ানো, জীবনে কিছু করে দেখানো।

‎কিন্তু হঠাৎ করেই জীবন যেন নিষ্ঠুরভাবে সবকিছু ছিনিয়ে নিল।জুয়েল এখন খাদ্যনালীর ক্যান্সারে আক্রান্ত।তার শরীরে বাসা বেঁধেছে দুটি টিউমার। ‎প্রতিটি দিন তার জন্য যুদ্ধ। ‎প্রতিটি খাবার একটি অসহনীয় যন্ত্রণা আর ‎প্রতিটি রাত,অশ্রু আর নির্ঘুম আতঙ্কে ভরা।

‎কখনো যে ছেলেটি স্বপ্ন নিয়ে বাঁচতো, আজ সে শুধু একটা প্রশ্ন নিয়ে বাঁচে আমি কি বাঁচবো?

‎তবুও সবকিছুর পরেও জুয়েল হার মানেনি। ‎সে বাঁচতে চায়,সে আবারও স্বাভাবিক জীবনে ফিরতে চায়,মায়ের মুখে হাসি দেখতে চায়।

‎চিকিৎসকরা আশার কথা শুনিয়েছেন, ‎সময়মতো চিকিৎসা আর একটি জরুরি অপারেশন।হ্যাঁ, তাতেই বদলে যেতে পারে সবকিছু।

‎কিন্তু এই আশার সামনে দাঁড়িয়ে আছে এক নির্মম বাস্তবতা প্রায় ৫ লাখ টাকার চিকিৎসা ব্যয়। ‎একটি দিনমজুর পরিবার,যেখানে প্রতিদিনের খাবারই এক বড় সংগ্রাম সেখানে ৫ লাখ টাকা শুধুই এক দুঃস্বপ্ন। ‎আজ জুয়েলের পরিবার নিঃশব্দে কাঁদছে,কারো দরজায় নয়,মানুষের হৃদয়ের দরজায় কড়া নাড়ছে।

‎জুয়েল কোনো অপরিচিত নাম নয় সে আমাদেরই একজন।আপনার, আমার, আমাদের সমাজেরই একটি অংশ। ‎আজ সে মৃত্যুর সঙ্গে লড়ছে আর এই লড়াইয়ে তার সবচেয়ে বড় শক্তি হতে পারেন, আপনি। ‎আপনার একটি ছোট সাহায্য,একটু সহানুভূতি, ‎হয়তো কারো কাছে খুব ছোট। ‎কিন্তু জুয়েলের জন্য সেটাই হতে পারে জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ।

‎জুয়েলের বড় ভাই সোহেল মিয়া বলেন,আমাদের যা সম্বল ছিলো ভাইয়ের চিকিৎসায় সব শেষ করে ফেলেছি,তাই হৃদয়বান ব্যক্তিদের কাছে হাত পেতেছি।

‎কলামিস্ট ও স্বেচ্ছাসেবী এস এম মিজানুর রহমান মামুন দেশ ও প্রবাসের বিত্তবানদের উদ্দেশ্যে বিনীত অনুরোধে বলেন,আসুন আমরা মানবতার হাতটা আরেকটু বাড়িয়ে দিই।একটি জীবনকে নিভে যেতে না দিই।কারণ-একটি জীবন মানেই শুধু একজন মানুষ নয়,একটি পরিবার,একটি স্বপ্ন,একটি সম্পূর্ণ পৃথিবী।ইতিমধ্যে বিভিন্ন মানবিক সংগঠন ও মানবিক ব্যক্তিদের প্রচেষ্টায় ১লাখ টাকা ম্যানেজ হয়েছে আরো প্রয়োজন ৪ লাখ টাকা।

‎আজই জুয়েলের পাশে দাঁড়ান,হয়তো আপনার হাত ধরেই সে হয়তো আবার জীবনকে ফিরে পাবে।

‎জুয়েলকে সাহায্য পাঠানোর নগদ ও বিকাশ পারসোনাল নাম্বার  01729801972

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং