
কিশোরগঞ্জের কুলিয়ারচরে অভিযান চালিয়ে ১৮ কেজি গাঁজাসহ ২ ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল।
গ্রেফতার দুইজন হলেন, মো. লিটন মিয়া (৫৪) ও মো. মিলন মিয়া (৩৭) তারা দুজনই কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার বাসিন্দা।
মঙ্গলবার, ৭ অক্টোবর রাত পৌনে ৯টার কিছু আগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কুলিয়ারচর উপজেলার নোয়াগাঁও গ্রামের মৌলভী বাড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেলফোরকে বিষয়টি জানান, র্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক।
গ্রেফতার আসামিদের বিরুদ্ধে কুলিয়ারচর থানায় মাদক আইনে মামলা হয়েছে।
Leave a Reply