
কিশোরগঞ্জ সদর ও হোসেনপুরে পৃথক দুটি অভিযান চালিয়ে মাদক মামলায় সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।
গ্রেফতার দুইজনের মধ্যে মো. নিজাম উদ্দিন (৫৫) কিশোরগঞ্জ সদর উপজেলা যশোদল বীরদামপাড়া এলাকার মৃত রওশন আলী ছেলে ও মো. আব্দুস সাত্তার (৩৭) হোসেনপুর উপজেলার একই উপজেলার লতিফাবাদ এলাকা শরবত আলীর ছেলে।
রবিবার, ২৮ সেপ্টেম্বর রাত ১১টার কিছু আগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. নিজাম উদ্দিনকে শহরতলীর মণিপুরঘাট ঘাট এলাকা থেকে গ্রেফতার করা হয়। একই দিন রাত ১১টার কিছু আগে পরিচালিত অপর এক অভিযানে হোসেনপুর থানাধীন পোড়াবাড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয় মো. আব্দুস সাত্তারকে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেলফোরকে বিষয়টি জানান, র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক।
গ্রেফতার দুইজনকে কিশোরগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply