1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন

পাকুন্দিয়ায় মোটরসাইকেল চাপায় শিক্ষক  নিহত 

এম এ হান্নান পাকুন্দিয়া( কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ৪৫৯ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায়  মোটরসাইকেল চাপায় পথচারী সিদ্দিক হোসেন (৭০) নামের একজন শিক্ষক নিহত  হয়েছেন ।

শনিবার, ৩০ মার্চ  সন্ধ্যার পরে গাজীপুর টু কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাকুন্দিয়া শ্রীরামদী আলু স্টোর বাজার এলাকার সড়কে  এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সিদ্দিক হোসেন উপজেলা নারান্দি ইউনিয়নের পোড়াবাড়িয়া গ্রামের খন্দকার বাড়ি নিবাসী সিদ্দিক হোসেন মাস্টার। তিনি হোসেন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পোড়াবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাকতা করে অবসর গ্রহণ করেন । 

 প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ইফতারে পর আলুস্টোর বাজারে অপর ব্যক্তির সাথে আলাপ করার সময় কিশোরগঞ্জ থেকে আসা একটি মোটরসাইকেল তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে  পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে সেখান থেকে প্রথমে  কিশোরগঞ্জে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে তাকে রেফার করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে তাকে  ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায়  রাত ১২ টার কিছু পরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং