1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

ইসলামপুরে জ্বীনের বাদশা সেজে চিকিৎসার নামে  ৫ বছর ধরে চলছে প্রতারণা 

মো, মনির হোসেন, স্টাফ রিপোর্টার,ইসলামপুর,জামালপুর।।
  • প্রকাশিত: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ৬৮২ বার পড়া হয়েছে

 

জামালপুরে ইসলামপুর উপজেলায় জ্বীনের বাদশা সেজে চিকিৎসার নামে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছেন এক ভুয়া কবিরাজ। সহজ-সরল মানুষের সঙ্গে প্রতারণা করে হাতিয়ে নিচ্ছেন হাজার থেকে লাখ টাকা। এতে আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বহু মানুষ।

ভুক্তভোগীরা দাবি করছেন,এসব ভুয়া জ্বীনের চিকিৎসার বিরুদ্ধে প্রশাসনের জরুরি ও কঠোর ব্যবস্থা নেওয়া হোক।

জানা যায়,উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের কামারপাড়া গ্রামের মৃত্যু সৈয়দুর জামানের ছেলে ফজলু হক আকন্দ নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে জ্বীনের বাদশা সেজে  কবিরাজীর নামে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছেন।

সন্তানহীন নারীদের সন্তান লাভ,গোপন রোগ নিরাময়, দাম্পত্য কলহ, বিয়ে না হওয়া,প্রেমে ব্যর্থতা,বান মারা,কুফরি করা ইত্যাদি ‘সমাধানের’ আশ্বাস দিয়ে তিনি ঝাড়ফুঁক,পানি পড়া,তাবিজ-কবজের মাধ্যমে গ্রামীণ সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করছেন।

সরেজমিনে গিয়ে দেখা গেছে,ফজলুল হক আকন্দ তার নিজ বাড়িতে প্রায় পাচঁ বছর ধরে কবিরাজির আসর বসিয়ে রেখেছেন এবং বাড়ি আশেপাশে সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছেন।

তার আপন ভাগিনা ও স্ত্রী এই কাজে তাকে সহায়তা করেন। জামালপুর জেলা ছাড়াও আশপাশের জেলা থেকেও নিয়মিত রোগি বা আগ্রহী মানুষজন আসছেন।

স্থানীয় কয়েকজন গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে জানান, গোবিন্দগঞ্জ বাজারে টেইলার্স দোকান থেকে এখন “ এই ভণ্ড জ্বীনের বাদশা ফজলু হক আকন্দ কবিরাজির নামে মানুষের কাছ থেকে কাড়ি কাড়ি টাকা হাতিয়ে নিচ্ছেন। ঝাড়ফুঁক,তাবিজ বা পানি পড়া দিয়ে যেসব সমস্যার সমাধানের আশ্বাস দেন,যা কখনোই ফলপ্রসূ হয় না। মানুষ ধোঁকায় পড়ে টাকা খরচ করে ক্ষতিগ্রস্ত হচ্ছে।”

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, “আমরা কেউই নিশ্চিত না,উনি আসলে চিকিৎসার কিছু জানেন কিনা। তবে মানুষকে ভয় দেখিয়ে ও লোভ দেখিয়ে ঝাড়ফুঁক ও তাবিজ- কবজ,পানি পড়ার মাধ্যমে টাকা আদায় করেই তার জীবিকা চলছে। এখন তো তিনি এলাকায় একজন প্রতিষ্ঠিত কবিরাজ হিসেবেই পরিচিতি পেয়েছেন,আর সেই পরিচয়ের সুযোগ নিয়ে মানুষকে ঠকাচ্ছেন।”

প্রতারণার শিকার একাধিক ব্যক্তি বলেন, “আমরা তার কথায় বিশ্বাস করে চিকিৎসা নিতে গিয়েছিলাম। কেউ বলেছিল পানি পড়া নিলে সন্তান হবে,কেউ বলেছিল তাবিজ-কবজ নিলে দাম্পত্য সমস্যা মিটে যাবে। কিন্তু কিছুই হয়নি। বরং টাকা খরচ করে ক্ষতিগ্রস্ত হয়েছি।”

তারা আরও বলেন, “এভাবে আর কতদিন চলবে? আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাই—এই ভুয়া জ্বীনের বাদশা ও কবিরাজের বিরুদ্ধে যেন আইনগত ব্যবস্থা নেওয়া হয়।”

ভুয়া কবিরাজির অভিযোগ বিষয়ে যোগাযোগ করা হলে তিনি বলেন, আল্লাহ বিশ্বাস করেন? আমাদের নবীজির কে বাণ মেরেছিলো জানেন ?প্রতি রোগিকে জ্বীনের সঙ্গে কথা বলে চিকিৎসা দিয়ে থাকি। “মানুষ বিশ্বাস করে আসে বলেই আমি গাছন্ত ঔষধ,  ঝাড়ফুঁক,তাবিজ ও পানি পড়া দিই। অনেকে আল্লাহর রহমতে উপকারও পায়। আমি রোগিপ্রতি হাদিয়া নেই। এটা তো আমার পেশা।”আমার ট্রেড লাইসেন্স,কবিরাজি চিকিৎসার লাইসেন্স আছে। 

এ বিষয়ে ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন,সুনির্দিষ্ট কোন অভিযোগ আসেনি। তবে অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং