1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

কুলিয়ারচরে দুর্নীতি দমন কমিশনের অর্থায়নে সততা স্টোর উদ্বোধন 

মুহাম্মদ কাইসার হামিদ, স্টাফ রিপোর্টার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ৩০৯ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের জনতা আদর্শ উচ্চ বিদ্যালয় ও লায়ন মুজিব-মুনা গার্লস স্কুলে দুর্নীতি দমন কমিশন কিশোরগঞ্জের অর্থায়নে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির বাস্তবায়নে সততা স্টোর উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার, ৩১ জুলাই সকাল সাড়ে ১০টায় ও দুপুর ১২টায় দুটি স্কুলে পৃথক ভাবে সততা স্টোর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন, প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবিহা ফাতেমাতুজ্-জো্হরা।

এসময় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. ইদ্রিস মিয়া’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক সৈয়দ মোহাম্মদ সোহেল, জনতা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম.এ কাসেম, লায়ন মুজিব-মুনা গার্লস স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ফারজানা রুবাইয়া।

অনুষ্ঠানে স্বাগতিক বক্তব্য রাখেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. নূরুল আলম রাশিদ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাংবাদিক মো. নাঈমুজ্জামান নাঈম।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ, সততা সংঘের সদস্যবৃন্দ, জনতা আদর্শ উচ্চ বিদ্যালয় ও লায়ন মুজিব-মুনা গার্লস স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সদস্যবৃন্দ।  

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ বিদ্যালয় কর্তৃপক্ষ মনোনীত শিক্ষার্থীদের নিয়ে গঠিত সততা সংঘের সদস্যদের মাঝে দুদকের লোগো সম্বলিত ব্যাগসহ বিভিন্ন শিক্ষা উপকরণ উপহার হিসেবে প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং