1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:২৯ অপরাহ্ন

কিশোরগঞ্জে গোরস্তান বানিয়ে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ

মো. আল আমিন, স্টাফ রিপোর্টার।।
  • প্রকাশিত: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ২৬৯ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নে হারিছা বেগম নামের এক মহিলা, তার দুই মেয়ে ও ছেলের বিরুদ্ধে ভূয়া কবর ও গোরস্থান বানিয়ে চলাচলের রাস্তা দখলের অভিযোগ উঠেছে।

এ ব্যাপারে জমির প্রকৃত মালিক কিশোরগঞ্জ সদর উপজেলা শ্রমিকদলের সাবেক সাধারণ সম্পাদক ও রশিদাবাদ ইউনিয়ন বিএনপির সদস্য মো: খাইরুল ইসলাম এর প্রতিবাদ করলে উল্টো তার বিরুদ্ধে হারিছা বেগম কিশোরগঞ্জ মডেল থানায় বাড়ি ও জমি দখলের একটি মিথ্যা অভিযোগ দায়ের করেন। এছাড়াও তাকে দলীয়ভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে তার সাথে কথোপকথনের একটি ভিডিও বিএনপি নেতার জমি দখলের অভিযোগ এনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে।

এলাকাবাসীর অভিযোগ, বিগত দিনে ফ্যাসিষ্ট আওয়ামী লীগের ক্ষমতার দাপটে একই ইউনিয়নের জহির ও ইকবাল গংয়ের জায়গায় জোরপূর্বক বাড়ি নির্মাণসহ অসংখ্য অভিযোগ আছে ওই নারীর বিরুদ্ধে। এখানে চলাচলের রাস্তার উপর নকল কবর বানিয়ে জায়গা দখল করে আছেন।

সরেজমিনে জানা যায়, জমির প্রকৃত মালিক কিশোরগঞ্জ সদর উপজেলার শ্রমিকদলের সাবেক সাধারণ সম্পাদক ও রশিদাবাদ ইউনিয়ন বিএনপির সদস্য মো: খাইরুল ইসলাম সাড়ে ৪শতাংশ জমির উপর একটি বাড়ি নির্মাণ করেন এবং চলাচলের জন্য ৭ফুট রাস্তা রাখেন।  গত ৯ এপ্রিল ভূয়া কবর বানিয়ে গোরস্থানের নামে ৩ হাত জায়গা জোরপূবক দখল করেন ওই নারী।

এ বিষয় জমির মালিক মো: খাইরুল ইসলাম বিডিচ্যানেলফোরকে বলেন, আমার ক্রয় করা সম্পত্তি আমি ভোগদখল করে আসছি। গত ৯ এপ্রিল পার্শ্ববর্তী বাড়ির হারিছা ও তার ছেলে মেয়ে বাড়ির চলাচলের রাস্তার উপর নকল কবর বানিয়ে সীমানা প্রাচীর দিয়ে রাস্তার ৩ হাত জায়গা দখল করে নেয়। আমি তার প্রতিবাদ করলে উল্টো আমার নামে জমি দখলের অভিযোগ করে,  এবং আমি তার সাথে এ নিয়ে কথা বলেছি সেই ভিডিও ফেইসবুকে ভাইরাল করে আমাকে দলের কাছে হেয়প্রতিপন্ন করেছে। আমি তার বিচার চাই।

এ বিষয় রশিদাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সাধারণ সম্পাদক মো: মুরশিদ উদ্দিন বলেন, আমরা যতটুকু জানি এই জায়গাটা খাইরুলের নিজের জায়গা। তারপরও তার বিরুদ্ধে একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। আমরা এর সত্যতা পেলে সাংগঠনিক ভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিব।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং