
ময়মনসিংহের নান্দাইল উপজেলার মসুল্লী ইউনিয়নের কালীগঞ্জ রেলওয়ে সেতু বধ্যভূমিতে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
মঙ্গলবার, ২৫ মার্চ দুপুর ১২টায় গণহত্যা দিবসে নান্দাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তারের নেতৃত্বে বধ্যভূমিতে এই পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এসময় সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়জুর রহমান, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন সঙ্গীয়ফোর্সসহ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৭১ সনের ২৫ মার্চের এদিনে উপজেলার কালীগঞ্জ বাজার সংলগ্ন মুসুল্লী ইউনিয়নের শুভখিলা গ্রামে কালিগঞ্জ রেলসেতুতে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার আল বদররা মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী
সাধারণ মানুষকে সেতুতে দাঁড় করিয়ে গুলি করে গণহত্যা করে। শুধু তাই নয়, সেখানে নারী ও শিশুদেরকেও নির্বিচারে গুলি করে হত্যা করে নদীতে ফেলে দিতো পাকিস্তানি বাহিনী।
রেলসেতুটির পাশে বধ্যভূমিতে স্থাপিত স্মৃতিস্তম্ভটি আজও কালের স্বাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।
Leave a Reply