
ময়মনসিংহের নান্দাইলে বিএনপির ইফতার পার্টিকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টায় ধাওয়ায় ১০/১৫ আহত হয়েছেন। জারি করা হয়েছে১৪৪ ধারা। বর্তমানে নান্দাইল উপজেলা সদরে থম থমে অবস্থা বিরাজ করছে।
বুধবার, ১৯ মার্চ বিকালে নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সারমিনা সাত্তার নান্দাইলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ১৪৪ ধারা জারির এ আদেশ জারী করেন।
জানা গেছে, নান্দাইল উপজেলা সদর শহীদ স্মৃতি আর্দশ ডিগ্রী কলেজ মাঠে সন্ধ্যায় ইফতার পার্টির আয়োজনের সিদ্ধান্ত নেন উপজেলা বিএনপির কমিটির নেতৃবৃন্দ। অপরদিকে একই সময়ে ওই স্থানেই ইফতার পার্টির আয়োজন করে বিএনপির পদবঞ্চিত ও ত্যাগী নেতাকর্মীরা। উল্লেখ্য, বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণার পর থেকেই ওই কমিটি বাতিলের দাবি জানিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছিলিএকটি পক্ষ। তাই উক্ত ইফতার মাহফিলকে কেন্দ্র করে বিকাল সাড়ে ৪টার দিকে নান্দাইল নতুন বাজার এলাকায় দুটি পক্ষ অবস্থান নেয় এবং দুটি পক্ষের মারমুখি অবস্থানে উত্তেজনা বিরাজ করছিল। বিষয়টি জানতে পেরে পূর্ব থেকে নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) ফয়জুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার গৌরীপুর সার্কেল দেবাশীষ কর্মকার ও নান্দাইল মডেল থানার ইন্সপেক্টর তদন্ত মোজাহিদুল ইসলাম নান্দাইল সরকারি শহীদ স্মৃতি আর্দশ ডিগ্রী কলেজ মাঠে অবস্থান করছিলেন। কিন্তু বিকাল পৌনে ৫ টার সময় উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনার একপর্যায়ে বিএনপির পদ বঞ্চিত ও ত্যাগী নেতাকর্মীগণ এবং আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের মধ্যে ইটপাটকেল ও ককটেল ছোড়াছুড়ির ঘটনা ঘটে। এসময় উভয় পক্ষের ১০/১৫জন আহত হয়েছেন। এমতাবস্থায় ধাওয়া-পাল্টাধাওয়ার মুখে ১৪৪ ধারা জারির বিষয়টি হ্যান্ড মাইকিংয়ের মাধ্যমে জানিয়ে তাৎক্ষনিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এসময় ময়মনসিংহ টু কিশোরগঞ্জ মহাসড়কের উভয় দিকে যানবাহন চলাচল বন্ধ ছিল।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার গৌরীপুর সার্কেল দেবাশীষ কর্মকার বলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক ইয়াসের খান চৌধুরী একটি ইফতার মাহফিলের আয়োজন করছিলেন, অপরদিকে পদবঞ্চিত বিএনপি নেতাকর্মীরা একই স্থানে ইফতার আয়োজন করায় দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। সেখানে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার সারমিনা সাত্তার ১৪৪ ধারা জারি করেন। এখন পরিস্থিত স্বাভাবিক রয়েছে।
নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার বিডিচ্যানেলফোরকে বলেন, বিএনপির দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে।
Leave a Reply