1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

হোসেনপুরে ট্রাক্টরচাপায় রিকশা চালকের মৃত্যু

স্টাফ রিপোর্টার, হোসেনপুর (কিশোরগঞ্জ)।।
  • প্রকাশিত: শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪১৪ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের হোসেনপুরে লরি ট্রাক চাপায় আব্দুল আউয়াল (৪২) নামে এক রিকশা চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

শুক্রবার, ৯ ফেব্রুয়ারি দুপুরে পৌর এলাকার দ্বীপেশহর গরুহাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল আউয়াল পুমদি ইউনিয়নের ডাহরা গ্রামের বাসিন্দা। আস-সুন্নাহ ফাউন্ডেশনের উপহার দেওয়া একটি রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন তিনি। 

স্থানীয় সূত্রে জানা যায়, এদিন দুপুরে গরুহাটা এলাকায় রিকশা নিয়ে গেলে বিপরীত দিক থেকে আসা একটি একটি লরি ট্রাক আব্দুল আওয়ালের রিকশাকে চাপা দেয়। এতে তিনি গুরুত্বর আহত হন। পরে,স্থানীয়রা উদ্ধার করে তাকে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমন বিডিচ্যানেল ফোরকে ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং