1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:১০ অপরাহ্ন

ঈশ্বরগঞ্জে দুই মিষ্টি দোকানিকে জরিমানা  

উবায়দুল্লাহ রুমি, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ১৭১ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও ওজনে কম দেয়ার অভিযোগে দুই মিষ্টি দোকানিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি দুপুরে উপজেলার মধুপুর বাজারে দুটি মিষ্টির দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. এরশাদুল আহমেদ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি তৈরি ও ওজনে কম দেওয়ার অপরাধে উপজেলার মধুপুর বাজারের মিষ্টি ব্যবসায়ী মোখসেদুল(৩০) ও নাছির উদ্দিনের (৪০) দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করে। একইসাথে প্রতিষ্ঠান দুইটিকে মিষ্টি ও অন্যান্য খাদ্যসামগ্রী প্রস্তুতের ক্ষেত্রে পরিস্কার পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার বিশেষ তাগিদ প্রদান করেন। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. এরশাদুল আহমেদ বলেন, ‘ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৮ ও ৫৩ ধারায় দুটি দোকান মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আগামীতে মিষ্টি ও অন্যান্য খাদ্যসামগ্রী প্রস্তুত করার ক্ষেত্রে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার জন্য ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়েছে।”  

এসময় ঈশ্বরগঞ্জ থানা পুলিশ ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন। উপজেলা প্রশাসন জানায়, ভোক্তাদের স্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এ ধরনের অভিযানগুলো ভোক্তা অধিকার নিশ্চিত করতে এবং খাদ্যদ্রব্যের নিরাপত্তা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং