1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ২০ জুন ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

করিমগঞ্জের নরসুন্দা নদীর পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার 

দিলোয়ার হোসাইন নানক, করিমগঞ্জ (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ৪৫০ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় বারুকবাজার ব্রিজ সংলগ্ন নদীর পাড় থেকে বোরহান উদ্দিন(২১) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার,২২ নভেম্বর দুপুর ১২ টার দিকে উপজেলার জয়কা ইউনিয়নের বারুকবাজার ব্রিজের সামনে নরসুন্দা নদীর পাড় থেকে  উদ্ধার করা হয়। বোরহান উদ্দিন পানাহার কনিকপুর গ্রামের আলাল উদ্দিনের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,শুক্রবার, ২২ নভেম্বর সকালে বারুকবাজার ব্রিজের সামনে নরসুন্দা নদীর পাড়ে যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন করিমগঞ্জ থানা পুলিশে খবর দেয়। পুলিশ সেখানে গিয়ে পরনে পেন্ট,শার্ট পরা অবস্থায় থাকা বোরহান উদ্দিনের মরদেহ উদ্ধার করে। করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:শাহাব উদ্দিন বলেন,আমরা ধারণা করতে পারছি না এটা হত্যা নাকি অপমৃত্যু। লাশের প্যান্টের পকেট থেকে মাদকদ্রব্য পাওয়া গেছে। মরদেহ উদ্ধার করে কিশোরগঞ্জ  শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এটি হত্যাকাণ্ড না অন্য কিছু তা খতিয়ে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং