1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন

রাজশাহীতে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগারের উদ্বোধন করলেন বিভাগীয় কমিশনার

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ১৭৮ বার পড়া হয়েছে

 

রাজশাহী বিভাগে খাদ্যের ভেজাল প্রতিরোধে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগারের উদ্বোধন করলেন বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। এর ফলে সম্পূর্ণ বিনামূল্যে ভোক্তারা খাদ্য পরীক্ষার সেবা পাবেন।

বুধবার, ১৬ অক্টোবর সকাল ১০ টায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে বিভাগীয় নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা শেষে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগার (খাদ্য নিরাপদ মোবাইল ল্যাবরেটরির উদ্বোধন করেন তিনি।

সভায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ রাজশাহীর নিরাপদ খাদ্য অফিসার মো. ইয়ামিন হোসেনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল, অতিরিক্ত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ফয়সাল মাহমুদ, স্বাস্থ্য বিভাগ রাজশাহীর পরিচালক ডা. আনোয়ারুল কবীর, বিভাগীয় প্রাণী সম্পদ দফতর রাজশাহীর ড. মো. আব্দুল হাই সরকার, কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক মো. মাহমুদুল ফারুক, বিভাগীয় মৎস্য দফতর রাজশাহীর উপ-পরিচালক মো. আব্দুল ওয়াহেদ মন্ডল, রাজশাহী সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন, বিএসটিআই আঞ্চলিক অফিসের পরিচালক জহুরা সিকদার, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো. সাদরুল ইসলাম, নানকিং  চাইনিজ রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মো. এহসানুল হুদা দুলু, রাজশাহী বিভাগীয় কনজিউমার এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং