1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

পাকুন্দিয়ায় আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগের সংঘর্ষে আহত ৫০, পুলিশ মোতায়েন

এম এ হান্নান, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
  • ২৭৮ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে পাকুন্দিয়ায় আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগের  সংঘর্ষ হয়েছে।
বৃহস্পতিবার, ১৮ জুলাই  দুপুর সাড়ে বারোটার দিকে পাকুন্দিয়া থানার সামনে কিশোরগঞ্জ গাজীপুর আঞ্চলিক মহাসড়কে  সংঘর্ষের ঘটনায় ২০ জন  আহত হয়েছে। এর আগে আন্দোলনকারীরা মিছিল করলে তাদেরকে ধাওয়া করে ছাত্রলীগ । 
এছাড়াও কোটা আন্দোলন নিয়ে সকালে পুলেরঘাট উপশহরে কিশোরগঞ্জ ভৈরব আঞ্চলিক মহাসড়ক এলাকায়ও সংঘর্ষের ঘটনা ঘটে।  এলাকায় বিভিন্ন কলেজের আন্দোলনকারী ছাত্ররা মিছিল করলে পুলিশ বাধা দিলে সংঘর্ষ হয়। এই  সংঘর্ষে হামলার ঘটনায় ৩০ জন আহত হয়। 
পুলেরঘাটে পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ মোতায়েন করে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা শহরে টহল জোরদার করেছে। সূত্র জানায়, শিক্ষার্থী শাটডাউনে  পুলিশের মোতায়েন করা হয়েছে। তবে শাটডাউনের সময় মাঠে প্রশাসনের অবস্থান ছিল অনেকটাই নিরব। 
আন্দোলনকারি শিক্ষার্থীরা জানায়, দাবি আদায় না হওয়া পযর্ন্ত আমরা রাজপথ ছেড়ে যাবনা। আমাদের ছয় ভাই ইতোমধ্যে শহীদ হয়েছে প্রয়োজনে আমরা আরও রক্ত দেব। কিন্তু দাবি আদায় না করে ঘরে ফিরব না।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং