1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

করিমগঞ্জে অবৈধভাবে মাটি কাটায় দেড় লাখ টাকা জরিমানা

করিমগঞ্জ (কিশোরগঞ্জ) প্রতিনিধি।। 
  • প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের করিমগঞ্জে অনুমতি ছাড়া অবৈধভাবে মাটি কাটার অভিযোগে নজরুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তিকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার, ২৭ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গুণধর ইউনিয়নের বাটোয়ারভোগ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন করিমগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অন্তরা সরকার অদ্রি।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অনুমতি ছাড়া মাটি কাটার অভিযোগে নজরুল ইসলামকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ভবিষ্যতে অনুমতি ছাড়া মাটি কাটবেন না মর্মে তার কাছ থেকে অঙ্গীকারনামা নেয়া হয়।

অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং