1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন

করিমগঞ্জে ফেসবুকে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ, প্রতিবাদ সভা

করিমগঞ্জ (কিশোরগঞ্জ) প্রতিনিধি।। 
  • প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের করিমগঞ্জে সংসদ সদস্য ড.এম ওসমান ফারুকের একান্ত সচিব মেজবাহ উদ্দিন টুটুলকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসা ও উরদিঘী আলিম মাদরাসার সভাপতির পদকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন প্রতিবাদ সভার আয়োজকেরা।

শুক্রবার, ২৩ অক্টোবর বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার গুণধর ইউনিয়ন বিএনপির মরিচখালী বাজার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গুণধর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আশরাফ আলী ভূঁইয়া। সভা সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সহসভাপতি মুখছেদুল মমিন সবুজ।

প্রতিবাদ সভায় বক্তব্য দেন গুণধর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম,সহ সভাপতি সিরাজুল হক,সাধারণ সম্পাদক জামাল উদ্দিন,বিএনপি নেতা হৃদয় উজ্জামান বাবলু,বিএনপি নেতা ও গুণধর ইউপির সাবেক চেয়ারম্যান তোফায়েল আহমেদ জাহিদ,বিএনপি নেতা মো:আতিকুল্লাহ,মোস্তাক খান,যুব বিষয়ক সম্পাদক তাজুল ইসলাম তাজ,যুবদল নেতা জুলফিকার রায়হান,হোসাইন মো:ফেরদৌস,ছাত্রদল নেতা নিয়ামত উল্লাহ প্রমুখ।

প্রতিবাদ সভায় উরদিঘী আলিম মাদরাসার সাবেক সভাপতি তাজুল ইসলাম ও বিএনপি নেতা রনু দরবারির বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ তোলা হয়।

এক খোলা চিঠিতে তাজুল ইসলাম তার উপর হামলার হুমকির অভিযোগ তুলে এবং নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান প্রশাসনের কাছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং