
জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ইসলামপুর উপজেলা শাখার উদ্যোগে ভোটকর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার, ২৫ জুলাই সকাল ১০টায় ইসলামপুর উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. ছামিউল হক ফারুকী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল আওয়াল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ইসলামপুর উপজেলা শাখার আমীর মুহাম্মদ রাশেদুজ্জামান।
উপজেলা শাখার সেক্রেটারি আবু মুছার সঞ্চালনায় আরোও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ইসলামপুর পৌর আমীর মাসুম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি উজ্জ্বল, জামায়াত নেতা আলী হোসেন, জামায়াতে ইসলামী মনোনীত মেয়র প্রার্থী মো. মনির হোসেন।
এ সময় প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে ভোটকর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা ভোটকর্মীদের সততা, দায়িত্বশীলতা ও শৃঙ্খলার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান। একই সঙ্গে ন্যায়ভিত্তিক, কল্যাণমুখী ও বৈষম্যহীন সমাজ গঠনে জনগণের পাশে থেকে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, আদর্শ, নৈতিকতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে হবে। সমাজে শান্তি, সম্প্রীতি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান ।
সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত বিপুলসংখ্যক ভোটকর্মী, দলীয় নেতাকর্মী, সুধীজন এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়।
Leave a Reply