1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

মো:মিজানুর রহমান শাহীন, স্টাফ রিপোর্টার।।
  • প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

রবিবার, ২৮ জুন সকাল ৯টায় কিশোরগঞ্জ সিভিল সার্জনের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক সোহানা নাসরিন।

কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. নাজমুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. মজিবুর রহমান, উপাধ্যক্ষ ডা. মো. একরাম আহসান জুয়েল, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (কমিউনিটি মেডিসিন অ্যান্ড পাবলিক হেলথ) ডা. মীর নুর-উস-সাদ এবং শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ইসলাম।

উদ্বোধন শেষে জেলা প্রশাসক সোহানা নাসরিন শিশুদের মুখে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাইয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের কার্যক্রমের শুভ সূচনা করেন। এ সময় বিপুল সংখ্যক অভিভাবক তাদের শিশুদের নিয়ে ক্যাম্পেইনে অংশগ্রহণ করেন এবং নির্ধারিত বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ান।

অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন হাসপাতালের চিকিৎসক, নার্স এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ভিটামিন ‘এ’ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, রাতকানা ও অন্ধত্ব প্রতিরোধ এবং সুস্থ শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় ৬ থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়।

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং