1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে যাত্রীবেশে ইয়াবা পাচারকালে ৫ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার

ডেস্ক নিউজ।।
  • প্রকাশিত: রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জে যাত্রীবেশে ইয়াবা পাচারের অভিযোগে ৫ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।

গ্রেফতার আবুল হাশেম (৬১) কুমিল্লা জেলার বাসিন্দা।

শনিবার, ৩০ মে বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভৈরব-কিশোরগঞ্জ- ভৈরব আঞ্চলিক মহাসড়কের কিশোরগঞ্জ সদর উপজেলার নান্দলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেলফোরকে বিষয়টি জানান, র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার।

গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে কিশোরগঞ্জ মডেল থানায় মাদক আইনে মামলা করে তাকে সেখানে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং