
কিশোরগঞ্জে যাত্রীবেশে ইয়াবা পাচারের অভিযোগে ৫ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।
গ্রেফতার আবুল হাশেম (৬১) কুমিল্লা জেলার বাসিন্দা।
শনিবার, ৩০ মে বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভৈরব-কিশোরগঞ্জ- ভৈরব আঞ্চলিক মহাসড়কের কিশোরগঞ্জ সদর উপজেলার নান্দলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেলফোরকে বিষয়টি জানান, র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার।
গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে কিশোরগঞ্জ মডেল থানায় মাদক আইনে মামলা করে তাকে সেখানে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply