
কিশোরগঞ্জের কুলিয়ারচরে উপজেলা প্রশাসনের সেবাদানকারীদের মাঝে একই রকমের পোশাক বিতরণ করা হয়েছে।
“কুলিয়ারচর উপজেলা প্রশাসন টিম আপনাদের সেবায় সর্বদা প্রস্তুত” এ স্লোগানকে সামনে রেখে উপজেলা প্রসাশনের ১২ জন সেবাদানকারীরেক একই রকম পোষাক দেয়া হযেছে।
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল দুপুর ২ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের ১২জন সেবাদানকারীর মাঝে পোশাক তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইয়াসিন খন্দকার।
এসময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইয়াসিন খন্দকার বলেন, কুলিয়ারচরের জনগণ যেন খুব সহজে প্রশাসনের সেবাদানকারী কর্মচারীদের চিহ্নিত করতে পারেন সেই লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে সেবা দানকারীদের মাঝে একই রকমের পোশাক প্রদান করা হয়েছে।
Leave a Reply