1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন

কুলিয়ারচরে উপজেলা প্রশাসনের ১২জন সেবাদানকারীকে একই রকমের পোশাক প্রদান

মুহাম্মদ কাইসার হামিদ, স্টাফ রিপোর্টার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের কুলিয়ারচরে উপজেলা প্রশাসনের সেবাদানকারীদের মাঝে একই রকমের পোশাক বিতরণ করা হয়েছে।

“কুলিয়ারচর উপজেলা প্রশাসন টিম আপনাদের সেবায় সর্বদা প্রস্তুত” এ স্লোগানকে সামনে রেখে উপজেলা প্রসাশনের ১২ জন সেবাদানকারীরেক একই রকম পোষাক দেয়া হযেছে।

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল দুপুর ২ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের ১২জন সেবাদানকারীর মাঝে পোশাক  তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইয়াসিন খন্দকার।

এসময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইয়াসিন খন্দকার বলেন, কুলিয়ারচরের জনগণ যেন খুব সহজে প্রশাসনের সেবাদানকারী কর্মচারীদের চিহ্নিত করতে পারেন সেই লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে সেবা দানকারীদের মাঝে একই রকমের পোশাক প্রদান করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং