1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৩২ অপরাহ্ন

মিঠামইনে ডিএসকে’র উদ্যোগে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

 

 

কিশোরগঞ্জের মিঠামইনে বেসরকারী উন্নয়ন সংস্থা দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রের (ডিএসকে) উদ্যোগে  পিপিইপিপি-ইইউ প্রকল্পের আওতায় উপজেলায় কর্মরত সরকারী  কর্মকর্তাদের নিয়ে এক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত মহয়েছে।

সোমবার, ১৩ এপ্রিল  ডিএসকে’র উপ-পরিচালক ও প্রকল্প সমন্বয়কারী মো. শহীদুজ্জামান ভূঞার সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার ও অন্যান্য দপ্তরের কর্মকর্তাদের সাথে উপজেলা হলরুমে এই ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠি হয়।

সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মিঠামইনের উপজেলার নির্বাহী অফিসার এস, এম, আব্দুল্লাহ বিন-শফিক।  সভায় বিভিন্ন দপ্তরের প্রধানগণ স্ব-স্ব দপ্তরের কি কি সেবা প্রদান করা হয় এবং সেবা প্রাপ্তির নীতিমালা নিয়ে বিস্তারিত আলোকপাত করেন।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন পিপিইপিপি-ইইউ প্রকল্পের প্রোগ্রাম অফিসার, এমআইএস অফিসার, এটিও লাইভলিহুড। সভা পরিচালায় ছিলেন ডিএসকে’র কারিগরি কর্মকর্তা কমিউনিটি মোবিলাইজেশন মো. আমিনুল হক ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং