কিশোরগঞ্জের মিঠামইনে বেসরকারী উন্নয়ন সংস্থা দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রের (ডিএসকে) উদ্যোগে পিপিইপিপি-ইইউ প্রকল্পের আওতায় উপজেলায় কর্মরত সরকারী কর্মকর্তাদের নিয়ে এক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত মহয়েছে।
সোমবার, ১৩ এপ্রিল ডিএসকে’র উপ-পরিচালক ও প্রকল্প সমন্বয়কারী মো. শহীদুজ্জামান ভূঞার সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার ও অন্যান্য দপ্তরের কর্মকর্তাদের সাথে উপজেলা হলরুমে এই ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠি হয়।
সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মিঠামইনের উপজেলার নির্বাহী অফিসার এস, এম, আব্দুল্লাহ বিন-শফিক। সভায় বিভিন্ন দপ্তরের প্রধানগণ স্ব-স্ব দপ্তরের কি কি সেবা প্রদান করা হয় এবং সেবা প্রাপ্তির নীতিমালা নিয়ে বিস্তারিত আলোকপাত করেন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন পিপিইপিপি-ইইউ প্রকল্পের প্রোগ্রাম অফিসার, এমআইএস অফিসার, এটিও লাইভলিহুড। সভা পরিচালায় ছিলেন ডিএসকে’র কারিগরি কর্মকর্তা কমিউনিটি মোবিলাইজেশন মো. আমিনুল হক ।