1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

পাকুন্দিয়ায়া পৌর সদর বাজারে পাগলা কুকুরের কামড়ে আহত ৪০

এম এ হান্নান, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ১৬৯ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পৌর সদর বাজার ও সৈয়দ গাঁও এলাকায় পাগলা কুকুরের হামলায় নারী-পুরুষসহ প্রায় ৪০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার, ২ এপ্রিল সন্ধ্যা সাড়ে  ৭টার দিকে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই একটি উন্মত্ত কুকুর বাজার এলাকায় ঢুকে পথচারী, দোকানি ও ক্রেতাদের ওপর হামলা চালায়। অল্প সময়ের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো বাজারজুড়ে। প্রাণ বাঁচাতে দৌড়ঝাঁপ শুরু হলে এলাকায় চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়।

আহতদের মধ্যে কয়েকজনকে দ্রুত পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়, যেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। গুরুতর আহতদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরেই ভবঘুরে কুকুরের উপদ্রব বেড়ে চলছিল। কিন্তু এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ না নেয়ায় এমন ঘটনা ঘটেছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রুপম দাস জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসন কাজ করছে। আক্রান্তদের চিকিৎসা নিশ্চিত করা হয়েছে এবং চিকিৎসার সকল ব্যয় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বহন করা হবে। পাশাপাশি ভবঘুরে কুকুর নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং