1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

কোদালিয়া এস আই উচ্চ বিদ্যালয়ের এসএসসি শিক্ষার্থীদের বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত 

এম এ হান্নান, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৩৩৫ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা কোদালিয়া সহরুল্লাহ ইসলামীয়া উচ্চ বিদয়ালয়ে এসএসসি -২০২৬ শিক্ষার্থীদের বিদায় ও ইন্জিনিয়ার জহুরুল হক স্কলারশিপ ফান্ড এর বৃত্তি  অর্জনকারি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার, ১ এপ্রিল  সকাল ১১টায় কোদালিয়া সহরুল্লাহ ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে  সংবর্ধনা ও আলোচনা সভায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা তাহমিনা আক্তারের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন ও ইন্জিনিয়ার জহিরুল হক স্কলারশিপ ফান্ড এর উদ্যোক্তা  মাহবুবুল হক, আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন কালটিয়া আর এস আইডিয়াল কলেজর সহকারী অধ্যাপক নাছির উদ্দীন, মতিঝিল মডেল স্কুল এন্ড কলেজ অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষিকা ফাহমিদা খান, মসুয়া স. প্রা. বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, কোদালিয়া সহরুল্লাহ ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক অভিভাবক সদস্য মো. আব্দুল মোমেন, কোদালিয়া সহরুল্লাহ ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক অভিভাবক সদস্য সাংবাদিক এম এ হান্নান , অভিভাবক রফিকুল আলম, অভিভাবক আবু বাক্কার সিদ্দিক  স্কুলের শিক্ষক মো. আলী হোসেন, প্রমুখ। 

অনুষ্ঠানের শুরুতে উত্তরিয় পড়িয়ে অতিথিদের বরন করে নেন কৃতি শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানে  সঞ্চালনায় ছিলেন কোদালিয়া সহরুল্লাহ ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হাফিজুল্লাহ।

আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট এবং পুরস্কার তুলে দেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং