1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

হোসেনপুরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার, হোসেনপুর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৫৩ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের হোসেনপুরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে শুভ মিয়া (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ঈদের পর তার প্রবাসে যাওয়ার কথা ছিল বলে পরিবার জানিয়েছে।

মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি রাতে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের বলিয়াচর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বসতঘরে ঢিল ছোড়াকে কেন্দ্র করে প্রতিবেশী নূর মিয়ার ছেলে রিয়াদ মিয়ার (১৮) সঙ্গে শুভর কথা কাটাকাটি হয়। এ বিষয়কে কেন্দ্র করে একপর্যায়ে রিয়াদ শুভকে ছুরি দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর অভিযুক্ত রিয়াদ পালিয়ে গেছে।

হোসেনপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) লিমন বোস জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং