1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:৪১ অপরাহ্ন

অষ্টগ্রামে ‘ডিলাইট পিঠা উৎসব’ অনুষ্ঠিত

মাহবুব আলম, অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৩৫ বার পড়া হয়েছে

 

বাঙালির হারিয়ে যেতে বসা শীতের পিঠাপুলি সংস্কৃতির সাথে কোমলমতি শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দিতে কিশোরগঞ্জের অষ্টগ্রামে ডিলাইট কিন্ডারগার্টেনের উদ্যোগে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

সোমবার, ২ ফেব্রুয়ারি  সকালে অষ্টগ্রাম উপজেলার পূর্ব অষ্টগ্রামে ডিলাইট কিন্ডারগার্টেন প্রাঙ্গণে ‘নতুন ধানে; নতুন প্রাণে, এসো মাতি পিঠার ঘ্রাণে’ প্রতিপাদ্যে দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন অষ্টগ্রাম সদর ইউপি চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু।

উৎসবে ভাপা, চিতই, পাটিসাপটা, দুধ চিতই, নিমপাতা, জালি পাপড়া, মালপোয়া সহ প্রায় ৫০ ধরনের দেশীয় পিঠা প্রদর্শন ও বিনামূল্যে পরিবেশন করা হয়। এতে শিশুদের মাঝে ব্যাপক আনন্দ-উদ্দীপনা দেখা যায়।

এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ মজুন মিয়া, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মনির হোসেন, সাংবাদিক রেজাউল করিম সেলিম, ডা. নাফিজ হায়াত, প্রধান শিক্ষক শামসুজ্জোহা লিয়াকতসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ডিলাইট কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. ফরিদ রায়হান বলেন, শিশুদের শেকড় ও সংস্কৃতির সাথে যুক্ত করতেই এই আয়োজন।

প্রধান অতিথি সৈয়দ ফাইয়াজ হাসান বাবু বলেন, শিশুদের মাঝে হারানো ঐতিহ্যের চর্চা ফিরিয়ে আনতে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং