1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

কিশোরগঞ্জের মিঠামইনে গলা কেটে কৃষককে হত্যা

মোক্তার হোসেন গোলাপ, মিঠামইন ( কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ২৬৯ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলায় গলা কেটে এক কৃষককে হত্যা করেছে অজ্ঞাত দুবৃত্তরা।শনিবার, ৩১ জানুয়ারি  ভোর বেলা  মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়নের দুর্গাপুর গ্রাম থেকে কৃষকের গলা কাটা মরদেহ উদ্ধার করে মিঠামইন থানার পুলিশ। 

নিহত মতি মিয়া (৬৫) মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের সিহারা গ্রামের তোতা মিয়ার ছেলে। তিনি স্থানীয় ইয়াকুব মিয়ার মাটিকাটার ভেকুর পাহারাদার ছিলেন।

পুলিশ জানায়, দুর্গাপুর গ্রামের লোকজন  কাজের উদ্দেশ্যে জমিতে গেলে পাশের ডোবাতে মতি মিয়ার (৬৫) রক্তাক্ত  গলা কাটা মরদেহ পড়ে থাকতে দেখতে পান। পরে মিঠামইন থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং