1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন

হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত

স্টাফ রিপোর্টার, হোসেনপুর, কিশোরগঞ্জ।। 
  • প্রকাশিত: শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ২০৯ বার পড়া হয়েছে

 

‘প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়—আস্থা আজ সমাজসেবায়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।

‎শনিবার, ৩ জানুয়ারি সকালে হোসেনপুর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎এদিন সকালে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‎উপজেলা সমাজসেবা অফিসার মো. এহছানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা। এ ছাড়াও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সমাজসেবাকর্মী, সংবাদকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

‎আলোচনা সভায় বক্তারা সমাজসেবার কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রযুক্তির ব্যবহার ও মানবিক মূল্যবোধ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং