1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন

পাকুন্দিয়ায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন

এম এ হান্নান পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ২১০ বার পড়া হয়েছে

 

“দেশিয় জাত আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদ হবে উন্নতি”  এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ উদ্বোধন করা হয়েছে।

বুধবার,  ২৬ নভেম্বর  সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল মাঠ প্রাঙ্গণে এই প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।

প্রাণিসম্পদ সেবা সপ্তাহে ৩০ টি স্টলে প্রদর্শন করা হয়েছে বিভিন্ন ধরনের পশু পাখির খাদ্য, ঔষধ ও পশু পাখি দিয়ে। প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা( ভারপ্রাপ্ত) রিফাত জাহান ।

প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প ( এলডিডিপি) প্রণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আয়োজনে পাকুন্দিয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল এই প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর আয়োজন করে।

সকালে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করে ৩০টি স্টল পরিদর্শন করেন অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ।  প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীতে  উপজেলা একাডেমি সুপারভাইজার শারফুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাকুন্দিয়া থানা অফিসার ইনচার্জ ওসি সাখাওয়াৎ হোসেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাকুন্দিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. আব্দুল জব্বার,  সভাপতিত্ব করেন   প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আলী আকবর  ।

এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক  নেতৃবূন্দ ও খামারি এবং ঔষধ কোম্পানির প্রতিনিধিরা। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং