1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ০২ মে ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন

নান্দাইলে প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

স্টাফ রিপোর্টার, নান্দাইল, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের নান্দাইল উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ‘প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫’ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার, ২৬ নভেম্বর সকাল ১১টায় “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. আবু সাদাত মো. সায়েমের সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বরে আলোচনাসভা ও বর্ণাঢ্য র‌্যালি প্রদর্শনী অনুষ্ঠিত হয়। কর্মসূচির শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক ফাতেমা জান্নাত।

নান্দাইল উপজেলার ভেটেরিনারি সার্জন ডা. মশিউর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ইউএনও ফাতেমা জান্নাত তাঁর বক্তব্যে বলেন, খামারীগণ তাদের পশু-পাখির চিকিৎসায় বেশি বেশি এ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে মানব স্বাস্থ্য ক্ষতির সম্মুখিন হতে হচ্ছে। তাই সকল খামারীদেরকে যথোচিত এ্যান্টিবায়োটিক ব্যবহার পরামর্শ প্রদান করেন ইউএনও। পাশাপাশি প্রত্যেককে সফল উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান তিনি।

আলোচনাসভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক রেবেকা সুলতানা ডলি, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহানা নাজনীন, উপজেলা কৃষি কর্মকর্তা নাঈমা সুলতান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়া, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আনোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আহসান উল্লাহ, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর নাছিমা আক্তার প্রমুখ।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি ইউএনও ফাতেমা জান্নাত খামারীদের ২৩টি প্রদর্শনী স্টল পরির্দশন করেন। যেখানে খামারীগণ তাদের পালিত বিভিন্ন ধরনের পশু-পাখি ও ব্যবহারিক বিভিন্ন প্রযুক্তিগত জিনিসপত্র স্টলে প্রদর্শনের জন্য নিয়ে আসেন।

এসময় নান্দাইলে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, খামারী ও উদ্যোক্তগণসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং