1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন

তাড়াইলে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

হুমায়ুন রশিদ জুয়েল, স্টাফ রিপোর্টার, তাড়াইল, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

 

‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের তাড়াইলে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে।

সোমবার, ৬ জুলাই সকালে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), তাড়াইলের যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি সারোয়ার হোসেন লিটন, সাধারণ সম্পাদক সারোয়ার আলম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সিদ্দিকুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা বিকাশ রায়, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রাশেদুজ্জামান এবং সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা নূর মোহাম্মদ মোবারক হোসেন।

সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোবারক হোসেন খান। তিনি বলেন, পল্লী উন্নয়ন কার্যক্রম গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং যুবসমাজকে স্বাবলম্বী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আলোচনা সভায় বক্তারা বলেন, টেকসই পল্লী উন্নয়নের মাধ্যমে দেশের সার্বিক অর্থনৈতিক অগ্রগতি আরও ত্বরান্বিত করা সম্ভব। এ জন্য সরকারি বিভিন্ন উন্নয়ন কর্মসূচিতে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পর্যায়ের সুফলভোগী, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতার সুফলভোগীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং