1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

তাড়াইলে ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে পাওয়ার টিলার ও সবজি বীজ বিতরণ

হুমায়ুন রশিদ জুয়েল, স্টাফ রিপোর্টার, তাড়াইল, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের তাড়াইলে ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের উদ্যোগে ১জন কৃষকের মাঝে ১টি পাওয়ার টিলার এবং ৪০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিভিন্ন ধরনের সবজি বীজ বিতরণ করা হয়েছে।

সোমবার, ২৪ জুন বিকেল ৪টায় তাড়াইল ব্র্যাক অফিসে এ বীজ ও কৃষি উপকরণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কৃষকদের মাঝে লাল শাক, বরবটি ও চালকুমড়ার বীজ বিতরণ করা হয়। কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং প্রান্তিক কৃষকদের স্বাবলম্বী করে তুলতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে আয়োজকরা জানান।

এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক মো. জমির আলী, এলাকা ব্যবস্থাপক মো. আজাদুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাজমুল হক, শাখা ব্যবস্থাপক (দাবি) এবং শাখা ব্যবস্থাপক (BCUP) আব্দুর রউফ উদ্দিন।

বক্তারা বলেন, প্রান্তিক কৃষকদের উৎপাদনমুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং পারিবারিক পুষ্টি চাহিদা পূরণে ব্র্যাকের এ ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং