1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন

কিশোরগঞ্জে জেলা পরিষদের উদ্যোগে হুইল চেয়ার বিতরণ

নূর আহাম্মদ পলাশ, চিফ রিপোর্টার।।
  • প্রকাশিত: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে গরীব, অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ করা  হয়েছে।

সোমবার ,১৯ অক্টোবর বেলা ১১ টায়  জেলা পরিষদ সম্মেলন কক্ষে এসব হুইল চেয়ার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক  খালেদ সাইফুল্লাহ সোহেল খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মাহমুদা রহমান।

এসময় খালেদ সাইফুল্লাহ সোহেল বলেন,  সমাজের অবহেলিত, বিশেষ চাহিদা সম্পন্ন এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। প্রতিবন্ধিতা কোনো অভিশাপ নয়, বরং সঠিক সুযোগ ও সহযোগিতা পেলে তারাও সমাজের মূলধারায় অবদান রাখতে পারেন। আজ কিশোরগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে আমরা যে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণের ক্ষুদ্র  উদ্যোগ গ্রহণ করেছি, তার মূল উদ্দেশ্য হলো আমাদের এই ভাই-বোনদের চলাচলাকে একটু সহজ করে দেয়া এবং তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করা।

তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি, সরকার ও জেলা  পরিষদের এই মানবিক কর্মসূচিগুলোর মাধ্যমে জেলার অসহায় মানুষগুলোর জীবনযাত্রার মান কিছুটা হলেও উন্নত হবে। কিশোরগঞ্জ জেলা পরিষদ সবসময় মানবকল্যাণে ও এলাকার সার্বিক উন্নয়নে এভাবে সাধারণ মানুষের পাশে থাকবে। আসুন, আমরা সবাই মিলে যার যার অবস্থান থেকে সমাজের অবহেলিত ও প্রতিবন্ধী মানুষের সহায়তায় এগিয়ে আসি এবং একটি অন্তর্ভুক্তি ও সহানুভূতিশীল সমাজ গঠন করি।

বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ কর্মসূচিতে স্থানীয় অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিবর্গ এবং জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী ও জেলার বিএনপির নেতাবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং