
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কিশোরগঞ্জে পূজা আয়োজকদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
রবিবার, ১৮ অক্টোবর বেলা ৩ টায় জেলা পরিষদ সম্মেলন কক্ষে এই অনুদানের চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান।
কিশোরগঞ্জ জেলা পরিষদের আয়োজনে চেক বিতরণ অনুষ্ঠানে স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।
সভায় শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয় এবং পূজা মণ্ডপগুলোর অনুকূলে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়।
Leave a Reply