1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:২৮ অপরাহ্ন

স্টুডেন্ট কমিউনিটির উদ্যোগে ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প

উবায়দুল্লাহ রুমি,স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

 

গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ী ইউনিয়নে দিনব্যাপী বিনামূল্যের মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার, ২৭ জুন উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের সহিলাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঢাকায় অবস্থানরত আঠারবাড়ী ইউনিয়নের শিক্ষার্থীদের সংগঠন ‘স্টুডেন্ট কমিউনিটি ঢাকাস্থ আঠারবাড়ী’ এর উদ্যোগে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

দিনব্যাপী এ আয়োজনে বিভিন্ন বয়সী পাঁচ শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা, স্বাস্থ্যপরামর্শ এবং রক্তের গ্রুপ নির্ণয়ের সুবিধা গ্রহণ করেন।

কর্মসূচি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহ-সভাপতি ও খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের আহ্বায়ক মাহফুজুল ইসলাম ভূঁইয়া (মামুন)।

সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলা এ মেডিকেল ক্যাম্পে গাইনি, মা ও শিশু স্বাস্থ্য, মেডিসিন এবং চর্মরোগ বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগিদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন। রোগিদের প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শের পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থাপত্রও দেয়া হয়। একই সঙ্গে সাধারণ মানুষের জন্য বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এবং ব্লাড গ্রুপ কার্ড বিতরণ করা হয়, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন, ডা. আশিষ কুমার মোদক, ডা. সাকিয়াতুল জান্নাত, এবং ডা. মনিসতা সরকার রুম্পা।

আয়োজকরা জানান, গ্রামীণ এলাকার অনেক মানুষ আর্থিক অসচ্ছলতার কারণে নিয়মিত চিকিৎসাসেবা গ্রহণ করতে পারেন না। বিশেষ করে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেয়ার সুযোগ অনেকেরই থাকে না। এ বাস্তবতা বিবেচনায় নিয়েই সম্পূর্ণ বিনামূল্যে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। তারা বলেন, মানবসেবামূলক এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

আয়োজকরা বলেন, এ উদ্যোগ বাস্তবায়নে ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু এমপির অনুপ্রেরণা ও উৎসাহ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

চিকিৎসাসেবা নিতে আসা স্থানীয় বাসিন্দারা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, গ্রামের সাধারণ মানুষ বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাওয়ার সুযোগ খুব কম পান। এমন বিনামূল্যের মেডিকেল ক্যাম্প তাদের জন্য অত্যন্ত উপকারী ও সময়োপযোগী উদ্যোগ। তারা ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম নিয়মিত আয়োজনের দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং