1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন

কুলিয়ারচরে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার, নেপথ্যে বাজরা যুব সমাজ

মুহাম্মদ কাইসার হামিদ,স্টাফ রিপোর্টার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের কুলিয়ারচরে মাদক বিরোধী অভিযানে  ইয়াবাসহ মাহবুব আলম ওরফে মাহাবুব (৫০) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এই অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে স্থানীয় ‘বাজরা যুব সমাজ’।

রবিবার, ২১ জুন সকাল ১১টার দিকে উপজেলার বাজরা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাহবুব আলম বাজরা গ্রামের মৃত রজব আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কুলিয়ারচর থানার সাব-ইন্সপেক্টর (এসআই) সুজনের নেতৃত্বে বাজরা বাসস্ট্যান্ড এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় স্থানীয় ‘বাজরা যুব সমাজ’-এর যুবকেরা মাদক ব্যবসায়ীকে আটকে রেখে পুলিশকে সক্রিয় সহযোগিতা করেন। পরে পুলিশ যুব সমাজের সহযোগিতায় তল্লাশি চালিয়ে মাহবুবের কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করে এবং তাকে সফলভাবে গ্রেফতার করতে সক্ষম হয়।

কুলিয়ারচর থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত মাহবুব আলমের বিরুদ্ধে এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। এর আগেও তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রুজু রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

গ্রেফতারের পর মাহবুব আলমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নতুন নিয়মিত মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কিশোরগঞ্জ জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে থানা প্রশাসন সূত্রে জানা গেছে।

এলাকাবাসী পুলিশের এই তৎপরতা এবং বাজরা যুব সমাজের এমন সাহসী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। যুব সমাজের পক্ষ থেকে জানানো হয়েছে, বাজরা এলাকাকে সম্পূর্ণ মাদকমুক্ত না করা পর্যন্ত তাদের এই সামাজিক প্রতিরোধ ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং