1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১০:১৫ অপরাহ্ন

ছদ্মবেশে অভিযান চালিয়ে অষ্টগ্রামে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ১১০ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের অষ্টগ্রামে বিশেষ কৌশলে পরিচালিত অভিযানে ১৬৭ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার, ৮ জুন রাত ১০টার দিকে অষ্টগ্রাম থানা পুলিশের একটি চৌকস দল ছদ্মবেশে অভিযান পরিচালনা করে। অভিযানে পুলিশের সদস্যরা বোরখা পরে এবং অটোরিকশা চালক সেজে তথ্যভিত্তিক অভিযান চালান।

গ্রেপ্তার দুইজন হলেন পূর্ব অষ্টগ্রাম শেখেরহাটি এলাকার (ইকুরদিয়া ডিসি রোড সংলগ্ন) বাসিন্দা মো. রাহিম ভূইয়া (৪০) ও তার স্ত্রী রিমা বেগম টুক্কি (৩৬)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাদের  বাড়িতে অভিযান চালিয়ে ১৬৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্যসহ দুজনকে আটক করা হয়।

থানা সূত্রে জানা গেছে, গ্রেফতার স্বামী-স্ত্রীর বিরুদ্ধে বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে। উদ্ধার ইয়াবার বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

অষ্টগ্রাম থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং