1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

পাকুন্দিয়ায় সচেতনতা মূলক র‌্যালি ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

এম এ হান্নান, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

 

নিজ পরিবেশ পরিচ্ছন্ন রাখি, ডেঙ্গু মুক্ত বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সচেতনতামূলক র‌্যালি ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার, ৬জুন সকালে পাকুন্দিয়া পৌরসভা এ কর্মসূচির আয়োজন করে। 

পাকুন্দিয়া উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালিটি শুরু হয়ে পৌরসদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একইস্থানে গিয়ে শেষ হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২(পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো.জালাল উদ্দিন। 

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান, উপজেলা কৃষি কর্মকর্তা নূরে-ই আলম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা স্বর্ণা চক্রবর্তী, পল্লী বিদ্যুৎ সমিতি পাকুন্দিয়া জোনাল অফিসের ডিজিএম নিতাই দাস ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক মাসুদ ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং