
কিশোরগঞ্জের পাকুন্দিয়ার চাঞ্চল্যকর সানি হত্যা মামলার প্রধান আসামি মফিজুলকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২ ও র্যাব-৫ সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল।
গ্রেফতার মফিজুল(৩৫) কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার হিজলিয়া এলাকার বাসিন্দা।
সোমবার, ১ জুন বেলা ৩টার দিকে জয়পুরহাট সদর উপজেলার চিনিকল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেলফোরকে বিষয়টি জানান, র্যাব-১৪, সিপিসি-৩ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক)
মামলার এজহার সূত্রে জানা গেছে,গ্রেফতার মফিজুলসহ অপরাপর আসামিগণ নিহত সানির প্রতিবেশী। তাদের সাথে পূর্ব থেকে শত্রুতা চলে আসছিল। চলতি বছরের গত ২৩ এপ্রিল দিবাগত রাতে নিহত সানি বাড়ি থেকে দোকানে যাওয়ার জন্য বের হলে পূর্বশত্রুতার জের ধরে অভিযুক্তরা তাকে ছুরিকাঘাত করে। পরে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সানিকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
এ ঘটনায় ভিকটিমের স্ত্রী কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই র্যাব-১৪ ওই হত্যাকাণ্ডের সাথে জড়িত পলাতক অভিযুক্তদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় অবশেষে র্যাব মামলার প্রধান আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply