1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

শিশু রামিসা হত্যা ও নারী নির্যাতনের প্রতিবাদে অষ্টগ্রামে মানববন্ধন

মো. মাহবুব আলম, স্টাফ রিপোর্টার,অষ্টগ্রাম, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

 

শিশু রামিসা হত্যা এবং দেশব্যাপী নারী নির্যাতন, খুন ও ধর্ষণের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি, ন্যায়বিচার ও নারী নিরাপত্তা নিশ্চিতের দাবিতে কিশোরগঞ্জের অষ্টগ্রামে প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার, ২৬ মে সকাল সাড়ে ১০টায় অষ্টগ্রাম উপজেলা পরিষদের ডিসি রোডের সামনে অষ্টগ্রাম উপজেলা সচেতন নাগরিক সমাজের উদ্যোগে এ প্রতিবাদ ও মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা শিশু রামিসা হত্যার বিচার, নারী ও শিশু নির্যাতন বন্ধ এবং ধর্ষণ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। তারা বলেন, নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে অপরাধীদের দ্রুত বিচারের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করা জরুরি।

মানববন্ধনে উপস্থিত ছিলেন আলোকিত হাওর ফাউন্ডেশনের ভলেন্টিয়ারসহ বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন নাগরিক ও স্থানীয় ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, সমাজ থেকে ধর্ষণ, নারী নির্যাতন ও সহিংসতা নির্মূলে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রশাসনের কার্যকর ভূমিকা প্রয়োজন। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা নারী নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে প্রতিবাদী স্লোগান দেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং