1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ২৫ মে ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

ঈশ্বরগঞ্জে শিশু ও নারী ধর্ষণ-হত্যার প্রতিবাদে মানববন্ধন

উবায়দুল্লাহ রুমি, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শিশু রামিসাসহ দেশব্যাপী শিশু ও নারী ধর্ষণ-হত্যার প্রতিবাদ এবং অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছে সামাজিক সংগঠন ‘রক্ত দানে আমাদের ঈশ্বরগঞ্জ’। রবিবার, ২৫ মে বেলা ২টায় ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ‘রক্ত দানে আমাদের ঈশ্বরগঞ্জ’ এর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংগঠনের সেক্রেটারি মুস্তাকিম হাসানের সঞ্চালনায় এবং সভাপতি রহমতুল্লাহ’র সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি আব্দুল্লাহ জোবায়ের, দপ্তর সম্পাদক তুহিন আহমেদ, অর্থ সম্পাদক আশরাফুল ইসলাম, সুফিয়ান আহমেদ, চরনিখলা স্কুল প্রতিনিধি সামিউল তালুকদার, তাফসিরুল ইসলাম রিয়াদ, সরকারি কলেজ প্রতিনিধি প্রতিদিন শিমুল, আইডিয়াল কলেজের প্রতিনিধি জাকিরুল ইসলাম সোহানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মিজানুর রহমান, তাহমিদ ও কাদিরসহ আরও অনেকে।

মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ষণ ও নারী-শিশু নির্যাতনের মতো জঘন্য অপরাধের বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতা পরিহার করে দ্রুততম সময়ের মধ্যে বিচার সম্পন্ন করতে হবে। তারা ধর্ষকদের প্রকাশ্যে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়ে বলেন, এতে সমাজে একটি শক্ত বার্তা পৌঁছাবে এবং সম্ভাব্য অপরাধীদের মধ্যে ভীতি সৃষ্টি হবে। যা ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে।

বক্তার আরো বলেন, মঙ্গলবার রাজধানীর পল্লবী এলাকার একটি আবাসিক ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাট থেকে শিশু রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় অভিযুক্ত সোহেল রানার আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে শিশুটিকে ধর্ষণের পর হত্যা করার কথা স্বীকার করেছে বলে জানা গেছে। ঘটনার পর অধিকতর তদন্তের নামে মামলাটি যেন ভিন্ন খাতে প্রবাহিত বা ধামাচাপা না পড়ে এবং দ্রুত বিচার কাজ সম্পন্ন করার দাবি জানানো  হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং